ভালুকায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভালুকা কর্তৃক পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর সবজি বীজ, গাছের চারা, জৈব-অজৈব সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
৭মে বুধবার অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ভালুকা উপজেলা কৃষি অফিসের আয়োজনে ভালুকা পৌরসভাসহ মাঝারি ও প্রান্তিক পর্যায়ের ৭৪জন কৃষকদের মাঝে গাছের চারা, সবজি বীজ, জৈব-অজৈব সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। এসময় কৃষি উপকরন পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান,অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, মোঃ আজাহারুল ইসলাম, বুলবুল আহাম্মেদ সহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































